এখন স্বাধীনতা আছে, কিন্তু শান্তি নেই।
ছোটবেলায় যখন স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে ক্লাসে যেতাম, তখন একটাই চিন্তা ঘুরপাক খেতো মনে—“কবে বড় হবো?” ভেবেছিলাম, বড় হলেই আর পড়াশোনা করতে হবে না, পরীক্ষার চাপ থাকবে না, টিফিনে কে কী আনল তা নিয়ে হিংসে হবে না, অভিভাবকদের বকুনি শুনতে হবে না। তখন মনে হতো, বড়দের জীবন বুঝি স্বাধীনতার, স্বস্তির আর নিশ্চিন্ত আনন্দের নাম।
কিন্তু আজ যখন সত্যিই বড় হয়েছি, তখন বুঝতে পারি, সেই ছোটবেলার টেনশনই ছিল সবচেয়ে সহজ আর নিরাপদ। আজ আর স্কুলব্যাগ নেই, নেই হোমওয়ার্ক, কিন্তু আছে জীবনের কঠিন হিসাব-নিকাশ, আছে ভবিষ্যতের চিন্তা, দায়িত্ব, সম্পর্কের জটিলতা আর চারপাশের প্রতিযোগিতা। আজ বুঝি, ছোটবেলার সেই লেখাপড়া, বকুনি, আর ছোটখাটো দুঃখগুলোই ছিল জীবনের সেরা অধ্যায়।
ছোটবেলায় বড় হতে চেয়েছিলাম, কিন্তু বড় হয়ে এখন প্রতিদিন মনে হয়—“আরেকটু যদি ছোট থাকতাম!” এখন টেনশন আছে, কিন্তু কেউ বলে না, “যাও ঘুমিয়ে পড়ো, পড়া কাল করো।” এখন স্বাধীনতা আছে, কিন্তু শান্তি নেই। সেই ছোটবেলার একটুখানি নিশ্চিন্ত ঘুমের মতো সুখ আজ হাজার টাকায়ও মেলে না।
-সুজিত রায়


No comments