আপনি অনেক দিন ধরে প্রেম করছেন
আপনি অনেকদিন ধরে প্রেম করছেন.. কত কথা, কত রোমান্স । কেউ কাউকে ছাড়া থাকতে পারেন না, কথা না বলে দিন কাটে না,ঘুম হয় না, কাজ হয় না হ্যান-ত্যান কত কিছু । কত স্বপ্ন কত প্রত্যাশা । জীবনটা কত সুখের মনে হয়.. হাজার বছর বাচতে চান এইবার আপনার ভালবাসা উড়াল দিল... এখন কি করবেন..!! আপনার স্বপ্ন ভেঙ্গে গেল বা প্রত্যাশা পূরণ হল না তো এখন.....? তাকে ছাড়া আপনার ভালো লাগে না,কষ্ট লাগে, জীবনের উপর বিরক্ত ধরে গেছে,হাজার বছর বাচার সখ শেষ, কি করবেন এখন, বেচে থাকতে ইচ্ছা করে না সুইসাইড করুন... আপনি সুইসাইড করলে আপনার ভালবাসা বড়জোড় ৪ বা ৭ দিন বা ১৫ দিন অথবা ১ মাস কাদবে তারপর আর ভালবাসা আপনার জন্য বসে থাকবে না.. আরেকটা ঠিকই খুজে বের করবে...! অথচ আপনার ফ্যামিলি, বন্ধু, আপনজন রা প্রতি মূর্হুতে আপনার প্রতিটা স্মৃতিকে মিস করবে ছ্যাকা খেয়েছেন বলে সিগারেট,গাজা,হি রোইন,মদ খাবেন... খেলেন অনেক খেলেন লাভ টা কি হল... ওনাকে ভোলা গেছে কি......? ক্ষতিটা কার হল...!! নেশা করে কষ্ট ভোলা গেলে পৃথিবীতে কোন দুঃখী মানুষ থাকত না...!! প্রেমিকার কষ্টে হাত কাটলেন, মেবাইল ভাঙ্গলেন, ঘর থেকে বের হন না কাজ-পড়াশুনা ছেড়ে দিয়েছেন, ভালো যা করছেন করে যান তবে ১ টা কথা জীবন কিন্তু ১ টাই প্রতিটা সময় মূল্যবান, অন্যের জন্য নিজের এত সুন্দর ১ টা জীবন নষ্ট করে দিবেন....!! যেখানে আপনার জীবনের সাথে জড়িয়ে আপনার ফ্যামিলির অকৃত্রিম ভালবাসা, বন্ধুদের নিঃস্বার্থ ভালবাসা একটু ভেবে দেখুন ত আপনার মা কি আপনাকে আপনার প্রেমিকার চেয়ে কম ভালবাসে.....? আপনার বাবা কি আপনাকে খুব কষ্ট দেয়.....? তাহলে কার জন্য এদের কষ্ট দিচ্ছেন যেখানে তাদের কোন দোষ নেই। যে আপনাকে ভালবাসবে সে কখনও চলে যাবে না । আপনার সব কিছুই সে নিজের মত করে ঠিক করে নিবে...! যে চলে গেছে তাকে যেতে দিন। ফেরানোর দরকার নাই... যে আপনাকে নিয়েই প্রেমই করতে পারল না সে আপনাকে নিয়ে সংসার করবে কিভাবে....? তারজন্য নিজের মহা মূল্যবান জীবন,সময়,ক্যারি য়ার,ভবিষ্যত কেন নষ্ট করবেন......? দরকার কি আমি তাকে ভালবাসি কিন্তু তারচেয়েও নিজেকে, নিজের পরিবারকে বেশি ভালবাসি বন্ধুদের ভালবাসি ভালবাসি যারা আমাকে ভালবাসে ভালো থাকুক ভালবাসা তারচেয়েও ভালো থাকব আমি৷
#Collected
#Collected


No comments