ব্যার্থতারও ৩য় পক্ষ থাকতে পারে - সুজিত রায়

আমাদের আশেপাশে কিছু লোক আছে যারা আপনার ভালো কখনোই সহ্য করতে পারে না ৷তারা  আপনার খারাপ দিক গুলো আপনারই পরিচিত  লোকের মধ্যে উপস্থাপন করে আপনার প্রতি নেগেটিভিটি ঢুকিয়ে দিবে ৷ এর ফলস্বরুপ আপনার সম্পর্কের ধারণা গুলো তাদের মধ্যে বদলাতে থাকবে ৷ দিন দিন তাদের কাছে অপছন্দের পাত্র হবেন ৷ আপনার যারই সাথে ভাল সম্পর্ক থাকুক না কেন সেই সব লোক তার সাথে ভাল সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবে ৷ সে সফল হলে আপনি নিজে থেকেই ভাল সম্পর্ক যার সাথে ছিল তার সাথে মেলা মিশা দিন দিন কমিয়ে দিবেন ৷ করণ আপনার পার্সোনাল তথ্য লিক হয়ে যাবেই ৷ এরফলশ্রুতি ৩য় ব্যক্তি মজা তো নিবেই এবং আপনার পার্সোনাল তথ্য গুলো অন্যদের মাঝে বলে আপনার ভাবমূর্তি নষ্ট করবে ৷ এ সব লোক জন উপরে উপরে সব সময় ফিটফাট ৷

আপনার সফলতা এদের কখনোই সহ্য হবে না ৷ এসব লোক সাপের মুখেও চুমু খায় ব্যাঙের মুখেও চুমু খায় ৷
আপনার পরিচিতদের সাথে নেগেটিভি ছড়ানোর পরও কিছু লোক আপনার পাশে পাবেন ৷ তাদের মাধ্যমে তো আপনি কোন এক দিন জানতে পারবে কে বা কারা এসব করছে ৷  ভ্রান্ত ছড়ানো লোক গুলোর কারণে অতিষ্ট হয়ে উঠে জীবন ৷ এর ফলে  ভাল কাজে আপনি মনোনিবেশ করাটা খুবই টাপ ব্যাপার হয়ে দাড়ায় ৷ কারণ আপনিও তার পিছনে ফোঁড় কাটার জন্য লাগতেও পারেন বা চুপচাপ থেকে মন খারাপ করেতে পারেন ৷

*** এটা সবার ক্ষেত্রে ঘটে তা কিন্তু না আশে পাশে কারো না কারো সাথে এ রকম ঘটনা ঘটে ***

***সবার সাথে ভাল ব্যবহার করুন,  ভাল ভাবে বাঁচতে শিখুন ***

লেখক:  সুজিত রায়

2 comments:

  1. এসব লোক সাপের মুখেও চুমু খায় ব্যাঙের মুখেও খায়।অসাধারণ

    ReplyDelete
  2. এসব লোক সাপের মুখেও চুমু খায় ব্যাঙের মুখেও খায়।অসাধারণ

    ReplyDelete

Powered by Blogger.