আমাদের কথা হবে না চারটি বছর -শুভ অধিকারী

আমাদের কথা হবে না চারটি বছর
মান অভিমান, ভুল বোঝাবুঝির স্তুপ বেড়ে হবে আইফেল টাওয়ারের মত উঁচু;
অ্যান্টার্কটিকার বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে প্লাবিত হবে উপকূলীয় অঞ্চল;
গিটারের তারে জং আসবে, কণ্ঠে আড়ষ্টতা, বোধ শক্তির সীমারেখা ভুগবে ভারসাম্যহীনতায়;
সদ্য বিয়ে হওয়া দম্পতির ফুটফুটে বাচ্চা হবে, হয়তো অস্পষ্ট কথাও বলবে আধো আধো;
তবুও আমাদের কথা হবে না।আমাদের দেখা হবে না চারটি বছর।চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করবে অনেকবার, ক্ষিপ্রগতিতেমহাবিশ্ব প্রসারিত হবে আরও বেশী;
চোখের নিচের কালি চেহারায় আনবে হতাশার ছাপ, অস্তিত্ব হবে অতীতের এক টুকরো স্মৃতি;
পরীক্ষায় ফেল করা ছেলেটি নির্জন রাস্তা ধরে খেয়ালহীনভাবে হেঁটে যাবে দূরে বহুদূরে;
কেউ একজন ধূসর রঙের শাড়ি পরিহিতা প্রেয়সীর পানে ছুটবে অনন্তকাল, একপলক দেখার জন্য;তবুও আমাদের দেখা হবে না।
- শুভ অধিকারী।

No comments

Powered by Blogger.